বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

*এই বৃষ্টি ভেজা রাত*

কলমে /তাছলিমা খন্দকার(
নুশরাত)
স্টাফ রিপোর্টার

আষাঢ়ের মাঝরাত, চারপাশে অন্ধকার
টিনের চালে বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ঘুম-ভাঙা শহর, ভিজে যাওয়া গলি
ল্যাম্পপোস্টের আলোয় জল চিকচিক করে।

জানালার কাঁচে বিন্দু বিন্দু জল
আঙুল ছুঁয়ে দিলেই নেমে যায় নিচে
ঘরের ভেতর হালকা হলুদ আলো
বাইরে মেঘের ডাকে বুক কেঁপে ওঠে।

চায়ের কাপে ধোঁয়া, হাতে পুরনো বই
পাতা উল্টাতে ইচ্ছে করে না আজ
শুধু শুনি বৃষ্টি আর রাতের কথা
গাছের পাতায়, নর্দমার জলে, দূরের কুকুরের ডাকে।

মনে পড়ে ছেলেবেলার সেই রাত
লোডশেডিং, হ্যারিকেন, আর মায়ের গল্প
ভিজে জামা নিয়ে উঠানে দৌড়
বৃষ্টিতে ভিজে জ্বর আসার ভয়ও ছিল না।

এখন বড় হয়েছি, ছাতা মাথায় দেই
তবুও মাঝে মাঝে ইচ্ছে করে ভিজতে
এই বৃষ্টি ভেজা রাতগুলো বড্ড আপন
কারণ এরা কিছু বলে না, শুধু শোনে।

রাত গভীর হয়, বৃষ্টিও কমে আসে
দূরে কোথাও ব্যাঙ ডাকে একটানা
আমি জানালায় কপাল ঠেকিয়ে ভাবি
এমন রাত ফুরিয়ে গেলে মন খারাপ হবে খুব।


More News Of This Category