জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিওডি বাংলার এম.ডি ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগর। আনন্দ-উৎসব ও প্রত্যাশার মধ্য দিয়ে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করল ভিওডি বাংলা। রাজধানীর বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে ভিওডি বাংলার প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান উদযাপিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভয়েস অব ডেমোক্রেসি (ভিওডি) ফ্যাসিবাদের আমল থেকে কাজ করছে। তাদের ওপর নিপীড়ন-ঝড় আসার শঙ্কা ছিল। কিন্তু তারা সেই আশঙ্কা সাহসের সঙ্গে মোকাবিলা করেছে। তারা অচিরেই প্রথম শ্রেণির গণমাধ্যমে পরিণত হবে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ভিওডি বাংলা গণমানুষের আকাঙ্ক্ষার চ্যানেলে পরিণিত হয়েছে। ভিওডি বাংলার কর্মীদের অভিনন্দন জানান মন্ত্রী।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘ভয়েস অব ডেমোক্রেসি’ নামটির মধ্যেই গণতন্ত্রের কথা উঠে আসে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যেই আমি মনে করি, এই প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়েছে।
ভিওডি বাংলার ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল সালাম সাগর বলেন, ভিওডি বাংলা দুই বছরের পথচলায় ডিজিটাল কনটেন্ট ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক ও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আজকের এই শুভক্ষণে ভিওডি বাংলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠা উপভোগ করুন।
এদিন সন্ধ্যায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ আবু সাঈদ। এরপরই আমন্ত্রিত অতিথি, কলাকুশলীসহ সবার অংশগ্রহণে পরিবেশিত হয় জাতীয় সংগীত।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম ডোনার, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য দেলাওয়ার হোসেন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল করিম, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব ড. মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি শামসুদ্দিন পারভেজ, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু, জেডিপির আহ্বায়ক নাঈম আহমেদ, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক রাইয়ান জহির, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।