বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩

​, আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

২ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কায় শহিদুল ইসলাম (৪৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

​বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের নাজিরপাড়া এলাকার ‘সোনার বাংলা পেট্রোল পাম্প’-এর সামনে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত শহিদুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার খোলাপাড়া গ্রামের সামসউদ্দীনের ছেলে। তিনি বোদা উপজেলা মিলগেট অটোবাইক সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

​দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন— বোদা উপজেলার থানাপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৪৮), বেংহারী কার্জিপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৭০) এবং বোদা সদর ইউনিয়নের নাসির মণ্ডলহাট এলাকার বেলাল হোসেন (৫২)। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি বোদা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নাজিরপাড়া সোনার বাংলা পেট্রোল পাম্পের কাছাকাছি পৌঁছালে পঞ্চগড়গামী একটি দ্রুতগতির তেলবাহী ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইজিবাইক চালক শহিদুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান।

​এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বোদা-পঞ্চগড় মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বোদা হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

​এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালক ঘাতক তেলবাহী ট্রাকটিকে আটক করেছে বোদা হাইওয়ে পুলিশ। বর্তমানে মহাসড়কের পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


More News Of This Category