রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

নারায়ণগঞ্জ ডেমরার তিন শতাধিক নিম্ন আয়ের মানুষের পাশে হাবিবুল্লাহ কাঁচপুরী

Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার : বর্তমান বিশ্বজুড়ে সব চাইতে আলোচিত নাম করোনা ভাইরাস। প্রথম দিকে শুধুমাত্র ভাইরাস হিসেবে থাকলেও বর্তমানে তা মহামারি আকার ধারন করেছে। প্রাদুর্ভাব ঠেঁকাতে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে চলছে সামাজিক দূরত্ব। এককথায় লকডাউন। উচ্চবিত্তদের কাছে এর নাম লকডাউন হলেও নিম্নবিত্তদের কাছে এটি একটি অভিশাপের নাম। আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় কখনো খালি পেটে আবার কখনো আধপেটে থাকতে হয় তাদের। তাই তাদের কাছে এখন জীবনের চাইতে জীবিকার চাহিদা বেশী। তবে অনেক বিত্তবানরাই এগিয়ে আসছেন এদের সাহায্যে। তেমনি বাংলাদেশ ওলামালীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ হাবিবুল্লাহ কাঁচপুরী তিন শতাধিক অসহায় মানুষের পাশে থেকে রাতের আধারে খাদ্য সামগ্রী বাড়ী বাড়ী গিয়ে পৌছে দিচ্ছেন। প্রতিদিন রাতে নিজের ব্যাক্তিগত গাড়ী করে এ খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জ, ডেমরাসহ বিভিন্ন এলাকার অসহায় মানুষের কাছে। বাদ যায়নি নিজ গ্রাম চৌদ্দগ্রামের মানুষও। খাদ্য সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ দিয়েও সহযোগীতার করছেন কাঁচপুরী। বাংলাদেশ ওলামালীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ হাবিবুল্লাহ কাঁচপুরী বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে সরকারী-বেসরকারী অফিস আদালত সাধারন ছুটি সহ বাংলাদেশের বিভিন্ন জেলা লকডাউন চলছে। লকডাউন থাকার কারনে নিম্ন আয়ের মানুষ গুলো বেশী সমস্যায় পড়েছে। আমার সামর্থ্য অনুযায়ী কিছু খাদ্য সামগ্রী উপহার হিসেবে দিতে পেরে আমি খুব আনন্দিত। জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা সফল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারি করোনা ভাইরাস মোকাবেলা করে প্রসংশিত ভূমিকা পালন করছেন। সেই সাথে সরকারী ভাবে ত্রাণ সামগ্রী অসহায় মানুষের বাড়ীতে বাড়ীতে পৌছে দিচ্ছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং অসহায় মানুষের পাশে থাকার জন্য সমাজের বিত্তবানদের অনুরোধ করছি। করোনা ভাইরাসে ডাক্তার, পুলিশ, র‌্যাব, সাংবাদিক সহ যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। যারা মৃত্যুবরন করেছেন তাদের যেনো মহান আল্লাহ তাআলা জান্নাতদান করেন। সেইসাথে সকলকে নিয়ম মেনে ঘরে থাকার আহবান জানান তিনি


More News Of This Category