বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি

Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত

মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনের সঙ্গে রিয়াদে কর্মরত প্রবাসী গণমাধ্যম কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে দূতাবাস এ সভার আয়োজন করে।
​সভায় সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের পাসপোর্ট জটিলতা নিরসন, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন বলেন, “প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সৌদি আরবের দূরবর্তী শহরগুলোতে ধারাবাহিকভাবে কনস্যুলার টিমের কার্যক্রম চালানো হচ্ছে।” তিনি আরও জানান, পাসপোর্ট সংকট সমাধান ও দাপ্তরিক সরঞ্জামাদির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দূতাবাস সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। সেবার গতি বাড়াতে তিনি সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
​ভিএফএস গ্লোবালের (VFS Global) কাছে পাসপোর্ট সেবা ‘ইডিসি’ (EDC) কার্যক্রম হস্তান্তর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত স্পষ্টভাবে জানান, এ ধরনের কোনো তথ্যের বিষয়ে তিনি অবহিত নন এবং লিখিত কোনো নির্দেশনাও পাননি।
​সভায় সৌদি আরবের স্থানীয় আইন ও নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়। বিশেষ করে প্রকাশ্য স্থানে নিয়ম না মেনে ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ জানান রাষ্ট্রদূত। প্রবাসীদের আইনি জটিলতা থেকে মুক্ত রাখতে সাংবাদিকদের সচেতনতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
​দূতাবাসের কাউন্সিলর (এইচওসি) রেজাউল ইসলাম ও প্রেস সচিব নুরুল আমিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি ফকির আল আমিন, প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়সহ রিয়াদে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।

নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত

More News Of This Category