বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

*শীতলক্ষ্যার পাড়ে*।

কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

শীতলক্ষ্যার তীরে বসে দু’জনে
কত না কথা বলেছি সেদিন।
নদীর জলে ভেসে যেত ঢেউ,
আর আমাদের মাঝে ভাসতো স্বপ্ন রঙিন।

তোমার আঁচলে লেগেছিল বাতাস,
আমার চোখে ছিল তোমার ছায়া।
পদ্মপাতার মতো টলমল করতো মন,
তোমার একটা কথায় পেতাম মায়া।

নৌকা যেত দূরে, পাল তুলে,
আমরা গুনতাম সময়ের হিসাব।
তুমি বলতে “থেকে যাও আরও একটু”,
আমি বলতাম “এই বিকেল শেষ না হোক”।

শীতলক্ষ্যার জল সাক্ষী আছে,
আমাদের না বলা কত কথা।
আজও নদীর বুকে জোছনা পড়লে
মনে পড়ে তোমার সেই হাসিটা।

তীর বদলায়, সময় বদলায়,
কিন্তু সেই সন্ধ্যাগুলো?
ওগুলো আমার বুকের ভেতর
আজও আগের মতোই অটল।

ভালোবাসি তোমাকে…
শীতলক্ষ্যার প্রতিটা ঢেউয়ের মতো।


More News Of This Category