কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
৩টি গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা, উৎসবে মেতেছে ব্যবসায়ীরা
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী কড়িয়া বাজারে বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৫ তারিখ, শুনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কড়িয়া বাজার বণিক সমিতি কার্যালয়ে ভোট গ্রহণ চলবে।
এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ার – এই ৩টি গুরুত্বপূর্ণ পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীদের চূড়ান্ত তালিকা
সভাপতি পদে:
১. মোঃ নাসির উদ্দিন
২. মোঃ আলম মিস্ত্রি
3.
সাধারণ সম্পাদক পদে
১. মোঃ এখলাছ হোসেন
২. মোঃ ইমরান হোসেন
ক্যাশিয়ার পদে:
১. মোঃ লাবলু হোসেন
২. মোঃ শহিদুল ইসলাম
স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা, যোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে কড়িয়া বাজারের উন্নয়ন, শৃঙ্খলা ও ব্যবসায়ীদের কল্যাণ নিশ্চিত হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসন ও নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।