বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরবময় অর্জন: আল-আজহারের সেরা ১০-এর তালিকায় অর্ধেকই বাংলাদেশি শিক্ষার্থী

জাহেদুল ইসলাম আল রাইয়ানঃ 
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

জাহেদুল ইসলাম আল রাইয়ানঃ

কায়রোর ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। মর্যাদাপূর্ণ এই পরীক্ষার সেরা ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছে ৫ জন বাংলাদেশি শিক্ষার্থী—যা দেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো।

এই সাফল্য শুধু কয়েকজন কৃতী শিক্ষার্থীর নয়; এটি গোটা জাতির, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও পরিশ্রমী ছাত্রসমাজের সম্মিলিত জয়। আল্লাহর অশেষ রহমত, নিরলস অধ্যবসায় ও জ্ঞানের প্রতি অনুরাগের মাধ্যমে তারা প্রমাণ করেছে—বাংলাদেশের সন্তানরা মেধা ও মননে কোনো অংশে পিছিয়ে নেই।

বিশ্বব্যাপী স্বীকৃত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল-আজহারের অধীনে মাহাদের এই অনন্য মেধার তালিকায় বাংলাদেশের আধিপত্যে আনন্দে ভাসছে দেশের ছাত্রসমাজ। বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইতিহাদ তাদের অভিনন্দন জানিয়ে বিবৃতিতে বলেছে,

আরও পড়ুনঃ নীল পতাকার ছায়ায় ঢাকা এক অদৃশ্য শক্তির নীরব অগ্রযাত্রা

“এই শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, বাংলাদেশ ও বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মানকে বিশ্ব দরবারে তুলে ধরেছে। তাদের এই অর্জন পুরো জাতির জন্য এক ঐতিহাসিক গৌরব।”

 

সংগঠনটি আরও দোয়া করে বলেছে,

“আল্লাহ তাআলা এই সাফল্য কবুল করুন, দ্বীনের খেদমতে তাদেরকে আরও কাজে লাগান এবং ভবিষ্যতে আরও বড় অবদান রাখার তাওফিক দান করুন। আমিন।”

 

বাংলাদেশি শিক্ষার্থীদের এই ঐতিহাসিক অর্জনে কায়রোর আজহার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সহপাঠীরা একে অপরকে আলিঙ্গন করে অভিনন্দন জানাচ্ছে। গর্বে উজ্জ্বল প্রতিটি মুখে যেন বাংলাদেশের স্বপ্নময় ভবিষ্যতের আভাস।

এই সাফল্য প্রমাণ করল, সীমান্তের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের মেধা আজ আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে।

লেখক ও কলামিস্ট, শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর


More News Of This Category