বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline :
শার্শায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গ্রেপ্তার বেনাপোল প্রতিনিধিঃ ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সাঘাটায় টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিনের বিদায়ী সংবর্ধনা মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ প্রতিনিধি: রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে ৪৫ (পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ (বিশ) পুড়িয়া হিরোইন উদ্ধার, ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠিত মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:
মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান (এফএলএন) কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার অভিযোগে পাবনার বেড়া উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে, গত রোববার (২৬ জুলাই) বিকেলে তাঁর স্বাক্ষরিত শোকজ নোটিশ সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে পাঠানো হয়।
এ ঘটনা জানাজানি হওয়ার পর উপজেলার শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার কারণ লিখিতভাবে ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজপ্রাপ্ত বিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— রূপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আকনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর নতিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরান মাসুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রতনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢালারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাস ঢালারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাম নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাসুমদিয়া কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিষাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এফএলএন কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার বিষয়টি পর্যালোচনা করেই সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষিকাদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।


More News Of This Category