সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline :
গ্যাসের বাজারে আসলে কী চলছিল? অভিযানে ডিলারের এমন তথ্য বের হলো, যা জানলে অবাক হবেন!* ৯৬০ টাকার ‘ঘি’তে পাম অয়েল-গাছের রঙ, বাবুর্চির হাত ধরে যেত বিয়ের খাবারে* চেয়ারম্যান পদপ্রার্থী হাজী দেওয়ান উদ্দিনের গরিব অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ* রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪-১০-২০২৬ রাতে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা* কবীর-লালন মরমী সঙ্গীত শুধু বিশ্বসঙ্গীত নয়, মহাজাগতিক ভাবসঙ্গীত’ রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসব অনুষ্ঠিত। কুমিল্লা কসাম-মনোহরগঞ্জে প্রার্থী হতে বাধার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি নির্যাতিতদের* বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য — ইশরাক হোসেন, এমপি* নীলফামারীতে আসামিকে আদালতে নেওয়ার পথে বাধা, ৩২০ জনের বিরুদ্ধে মামলা* দিনাজপুরে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২* কাটাখালী মাদ্রাসায় অবৈধ সাইনবোর্ড, ৩০ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন*

ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়ন অব্যাহত, রোগীসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার:

Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:  বিশেষ এক স্বাক্ষাৎকারে নিটোর পরিচালক।

‎রোগীসেবার মান বাড়ানো এবং আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান- নিটোর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নেই এখন মূল ফোকাস বলে বিশেষ স্বাক্ষাতকারে জানিয়েছেন নিটোরের পরিচালক ও অধ্যাপক ডা. মো. আবুল কেনান। মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

‎ডা. আবুল কেনান বলেন, “আমাদের এখানে কোনো অভিযোগ নেই। কারণ আমরা সবসময় রোগীদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকি। আমি যতদিন এখানে চাকরি করব, ততদিন সর্বোচ্চ চেষ্টা করব। এখানে কারো দুর্নীতির সুযোগ নেই বললেই চলে। আমরা বসেছি সেবা দেওয়ার জন্য।”
‎
‎তিনি জানান, গত কয়েক বছরে নিটোরে অবকাঠামোগত বড় ধরনের উন্নয়ন হয়েছে। এর পাশাপাশি অত্যাধুনিক যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে। চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে হাসপাতালের পরিবেশ উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
‎
‎নিটোর পরিচালক আরও বলেন, “নিটোর দেশের অর্থোপেডিক চিকিৎসার সর্বোচ্চ প্রতিষ্ঠান। এখানে আসা প্রতিটি রোগী যেন উন্নত ও মানসম্মত সেবা পায় সেটাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও হাসপাতালের ভালো কাজের ধারা অব্যাহত রাখতে এবং রোগীসেবার মান আরও বৃদ্ধি করতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।”
‎
‎রোগীসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে হাসপাতালের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান তিনি।
‎
‎শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ এ অবস্থিত নিটোর দেশের বৃহত্তম অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্র। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন প্রান্তের হাড়, জোড়া ও পুনর্বাসন সংক্রান্ত রোগীদের সেবা দিয়ে আসছে।


More News Of This Category