চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন
নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।
মিরসরাই প্রতিনিধি
মো রাশেদুল ইসলাম শাওন
মিরসরাইয়ের ১২ নং খৈইয়াছড়া ইউনিয়নের নুরল আমিন ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন, চট্টগ্রাম ১ আসনের এমপি নুরল আমিন।
বুধবার বিকেলে
বড়তাকিয়া খৈইয়াছড়া স্কুল মাঠে মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি খেলার উদ্বোধন করেন
উদ্বোধনের সময় জাতীয় সংগীত এবং তার পাশাপাশি কবুতরকে উড়িয়ে দিয়ে খেলোয়াড়দের সাথে হাত মিলিয়ে খেলা উদ্বোধন করেন এমপি নুরুল আমিন।
প্রধান অতিথি নুরুল আমিন এমপি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে এই টুনামেন্টটি আয়োজিত । আমাদের তরুণ প্রজন্মের সামনে এখন একটি বড় সমস্যা হচ্ছে মাদক। বিশ্বব্যাপী কম-বেশি তরুণ মাদক এর প্রকোপ আশঙ্কাজনক হয়ে পড়েছে। তাই তাদের ব্যস্ত রাখতে টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি আরও অনেক কথা বলেন
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বিএনপি নেতা আতিকুল ইসলাম লতিফী, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার হোসেন তুহিন, উপজেলা ক্রীড়া পরিষদের সভাপতি তরিকুর রহমান বাবু, সাধারণ সম্পাদক নাঈম সরকার প্রমুখ।