বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর:

Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর:
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

ইএসডিও ও সেভ দ্যা চিলড্রেন উদ্যোগে রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর। প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণীদের স্বাবলম্বী হওয়ার নতুন সম্ভাবনায়
১৪ অক্টোবর ২০২৬ ডিজিটাল দক্ষতাকে বাস্তব কর্মসংস্থান ও আয়ের সুযোগে রূপান্তরিত করার লক্ষ্যে রংপুরে ১৭ জন প্রশিক্ষিত তরুণীর হাতে ল্যাপটপ তুলে দিয়েছে ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। সেভ দ্যা চিলড্রেন-এর সহযোগিতায় Skills to Succeed (GG-12) প্রকল্পের আওতায় ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার রংপুর নগরীর সিও বাজারে অবস্থিত ইএসডিও সিলভার জুবিলি ভবনে From Digital Skills to Economic Opportunities Laptop Handover Ceremony শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মিসেস জিলুফা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: আব্দুল ফারুক, এবং Save the Children in Bangladesh-এর ম্যানেজার মোহাম্মদ ওবায়দুল হক এবং Save the Children in Bangladesh-এর রংপুর রিজিওনাল অফিসের কোঅর্ডিনেটর ডা: শারমিন সুলতানা উর্মি। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর উইমেন চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি শাহনাজ পারভিন। ইএসডিও থেকে উপস্থিত ছিলেন মো: আমির হোসেন, হেড অব ট্রেনিং,ডকুমেন্টেশন, পাবলিকেশন এন্ড সোশ্যাল মিডিয়া, মো: মাসুদ রানা, ডিস্ট্রিক ম্যানেজার, গ্রাম আদালত প্রকল্প, এম এ কাহার বকুলসহ সকল উন্নয়নকর্মীগণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন।সভাপতি এ এস এম সবদার হোসাইন এবং নির্বাহী পরিচালক মো:দ হানিফ আলীসহ প্রশিক্ষণার্থী, অভিভাবক ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণীদের ডিজিটাল মার্কেটিং ও অনলাইনভিত্তিক কাজের দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং এবং আয়বর্ধক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ তৈরিই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। প্রশিক্ষণ অর্জনের পর ব্যক্তিগত ল্যাপটপের অভাবে অনেক তরুণীর নিয়মিত অনুশীলন,কাজের নমুনা তৈরি এবং অনলাইন কাজের প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়ে। ল্যাপটপ সহায়তার মাধ্যমে সেই প্রযুক্তিগত বাধা কমিয়ে তাদের অর্জিত দক্ষতা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ল্যাপটপ পাওয়া প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েটরা তাঁদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ থেকে আমরা প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করেছি। কিন্তু ব্যক্তিগত ল্যাপটপ না থাকায় নিয়মিত অনুশীলন ও অনলাইন কাজের প্রস্তুতি নেওয়া কঠিন ছিল। ল্যাপটপ পাওয়ায় এখন আমরা নিজেদের দক্ষতা আরও উন্নত করতে, কাজের নমুনা তৈরি করতে এবং ফ্রিল্যান্সিং ও অনলাইন কর্মসংস্থানের সুযোগ খুঁজতে পারব। এই সহায়তা আমাদের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও শক্তিশালী করেছে। ল্যাপটপ বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের ডিজিটাল দক্ষতা চর্চা,ফ্রিল্যান্সিংয়ের প্রস্তুতি এবং অনলাইনভিত্তিক আয়ের সুযোগ অন্বেষণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।


More News Of This Category