সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

‎চৌদ্দগ্রামে বিনামূল্যে চিকিৎসাসেবা: ৫ হাজার মানুষের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদকঃ / ৩০ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

‎নিজস্ব প্রতিবেদক:

‎সেবার মহাযজ্ঞে আলোকিত চৌদ্দগ্রাম ‎অর্ধশত শিশুর খৎনা ও ৪০ জনের বিনামূল্যে ছানি অপারেশন স্থানীয়দের প্রশংসায় ভাসল ফ্রি মেডিকেল ক্যাম্প।

‎কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা ও পদুয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী এক অনন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুন:নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা

মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি -এর আর্থিক সহযোগিতায় এবং ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চ -এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ হাজার নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

পাশাপাশি, ৫০ জন শিশুর সুন্নতে খৎনা সম্পন্ন করা হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


‎বিশেষ চিকিৎসাসেবা ও পরীক্ষার ব্যবস্থা
‎এই ক্যাম্পে শুধু সাধারণ চিকিৎসাই নয়, নানা ধরনের ডায়াগনস্টিক পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছিল। এর মধ্যে— ৪০০+ রোগীর আল্ট্রাসোনোগ্রাফি, ৮০০+ রোগীর ইসিজি, ডায়াবেটিস, রক্ত ও ইউরিন টেস্ট এছাড়াও, ভার্ড কামাল চক্ষু হাসপাতাল-এর উদ্যোগে চোখের সমস্যায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং ৪০ জন ছানি রোগীকে আগামী বুধবার বিনামূল্যে অপারেশন করা হবে।



‎গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ও সহযোগিতা চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পেয়ার আহম্মদ।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ড. সালা উদ্দিন আফসার, (নবীনগর সরকারি কলেজের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান) সৈয়দ একরামুল হক হারুন, (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক) ওবায়দুল হক মজুমদার, (সাবেক অতিরিক্ত পুলিশ সুপার) মাস্টার মোঃ ইয়াছিন, (পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি) জামাল হোসেন শামীম, (মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটির বাংলাদেশ প্রতিনিধি)।

‎এছাড়াও স্থানীয় শিক্ষক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা এই কার্যক্রমকে সফল করতে অগ্রণী ভূমিকা রাখেন।

‎সারা দেশের জন্য অনুকরণীয় উদ্যোগ:
‎এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুধু চৌদ্দগ্রামবাসীর জন্যই নয়, সারা দেশের জন্য একটি অনুকরণীয় মডেল। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়ার এই মহৎ উদ্যোগ সামাজিক দায়বদ্ধতা ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

‎”সেবাই ধর্ম, সেবাই মানবতা”—এই ধারণাকে সামনে রেখে মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি ও ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category