মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার।

Update : রবিবার, ৩১ মে, ২০২৬

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া অবৈধভাবে ভারতে পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বৃদ্ধি, জনসচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয়দের সম্পৃক্ত করে পাচার প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

​আজ রোববার (৩১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

​তিনি জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছরই কিছু অসাধু চক্র সীমান্ত দিয়ে পশুর চামড়া পাচারের চেষ্টা করে। এ কারণে এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। বিশেষ করে চামড়া পাচার প্রতিরোধে সীমান্তের বিভিন্ন কৌশলগত ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে এবং সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

​অধিনায়ক আরও জানান, জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সীমান্তবর্তী মসজিদগুলোতে জুমার নামাজের আগে মুসল্লিদের সীমান্ত আইন, অবৈধ পারাপার ও চামড়া পাচারের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত মাইকিং এবং স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।

​বিজিবি সূত্র জানায়, স্থানীয় চামড়া ব্যবসায়ীদের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করা হচ্ছে। তাদের বৈধ উপায়ে চামড়া সংগ্রহ ও বিপণনে উৎসাহিত করার পাশাপাশি সীমান্ত দিয়ে কোনোভাবেই যেন চামড়া পাচার না হয়, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে।

​লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, “সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং চামড়া পাচারের কোনো সুযোগ সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় অবৈধ চামড়া পাচার সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”

​সীমান্ত এলাকার বাসিন্দাদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত বিজিবিকে জানাতে হবে, যাতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা যায়।


More News Of This Category