মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Headline :
চিলমারীতে “নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে” ৪ সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সিলেটের ডিসি পদ নিয়ে রহস্য! নতুন ডিসির যোগদান আটকে, আবারও আলোচনার কেন্দ্রে সারওয়ার আলম। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ,,,, মধুপুরে পাঠশালা প্রতিষ্ঠা করে নজির স্হাপন করলেন তৃতীয় লিঙ্গের প্রেমা আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ মাটির মা ফাউন্ডেশন ঢাকা জেলার সভাপতি প্রফেসর ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুলাল্লাহ্ হিস সাকী ও সাধারণ সম্পাদক গোবিন্দলাল সরকার। নিজস্ব প্রতিবেদক : মজলুম হাফেজ সৈয়দ নাঈমের মুক্তির দাবিতে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভা মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ,,,, কালুরঘাট সেতু ইতিহাসের সাক্ষী, অবহেলারও প্রতীক: মোস্তানছিরুল হক চৌধুরী লালমনিরহাট আদিতমারী থানার বিশেষ অভিযানে ২ জন আটক। মোঃসেলিম মিয়া লালমনিরহাট জেলা সংবাদদাতা বালিয়াকান্দিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রশাসকের শেরপুর জেলা কারাগার পরিদর্শন এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার, চিলমারীতে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ারে বিতরণ। হাবিবুর রহমান, চিলমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ন্যাশনাল ডক্টরস ফোরামের হামরোগ বিষয়ক সেমিনার: জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা জোরদার।

Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মো: সাইফুল আলম সরকার,  ঢাকা:   জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা জোরদারের লক্ষ্যে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)- এর উদ্যোগে আজ ০৬ এপ্রিল ২০২৬, সোমবার, রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল-এ এক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী হামরোগ বিষয়ক সেমিনার সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতিতে হামরোগের পুনরুত্থান, টিকাদান কার্যক্রমে কিছু চ্যালেঞ্জ এবং জনসচেতনতার ঘাটতি বিবেচনায় এই সেমিনারটি বিশেষ গুরুত্ব বহন করে। অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. আবু তালহা।

তিনি তার মূল প্রবন্ধে হামরোগের সংক্রমণ প্রবণতা, এর ক্লিনিক্যাল বৈশিষ্ট্য, জটিলতা এবং শিশুদের ওপর এর মারাত্মক প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি জোর দিয়ে বলেন, “সময়সম্পন্ন টিকাদানই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়” এবং এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

উক্ত সেমিনারে প্যানালিস্ট হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. আহমেদ মুর্তজা চৌধুরী, অধ্যাপক ডা. মো: খয়বর আলী, অধ্যাপক ডা. মো: মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ডা. রাকিবুল হক খান, ডা. মো: আতিয়ার রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এনডিএফ। ডা. একেএম ওয়ালীউল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এনডিএফ। ডা. এমজি ফারুক হোসেন, জয়েন্ট সেক্রেটারি, এনডিএফ। ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, জয়েন্ট সেক্রেটারি, এনডিএফ। ডা. এস এম খালেদুজ্জামান, সভাপতি, ঢাকা মহানগরী উত্তর। ডা. একেএম জিয়াউল হক, অফিস সম্পাদক, এনডিএফ। ডা. নাজমুল আরেফিন, কোসাধ্যক্ষ, এনডিএফ। মোঃ শহিদুল ইসলাম, সভাপতি, DUJ.

সেমিনারে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “একটি সুস্থ জাতি গঠনের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থার বিকল্প নেই।” তিনি হামরোগ নির্মূলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, টিকাদান কর্মসূচি শক্তিশালী করা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। চিকিৎসক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। উক্ত সেমিনার সঞ্চালনা করেন, ন্যাশনাল ডক্টরস ফোরামের সম্মানিত জেনারেল সেক্রেটারি, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।

হাম কী এবং হাম কেন বিপজ্জনক ?হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। ছোট ছোট বাচ্চারা, বিশেষ বিশেষ করে ৫ বছরের নিচে শিশুরা হাম রোগে আক্রান্ত বেশি হয় । এটি কেবল সাধারণ র‍্যাশ বা ফুসকুড়ি নয়; এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে নিউমোনিয়া, ডায়েরিয়ার ও মস্তিষ্কের প্রদাহ (এনকেফেলাইটিস) এর মতো মারাত্মক জটিলতা দেখা দিতে পারে ।


More News Of This Category