সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

Update : সোমবার, ১ জুন, ২০২৬

বদলগাছীতে ১ হাজার ২০০ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন 

সুবাস চন্দ্র, নওগাঁ প্রতিনিধিঃ
কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় নওগাঁর বদলগাছীতে খাল পুনঃখনন ও সংস্কার প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন ৪৮নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। দুর্যোগ ব্যবস্থাপনা শাখার অধীনে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ৩৮ লাখ ৩৬ হাজার ৬১০ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

রবিবার দুপুর সাড়ে ১২টায় বদলগাছী উপজেলাধীন ‘ঢেকড়া শফিরের জমি’ থেকে ‘খোর্দ্দভবন ব্রিজ’ পর্যন্ত ১ হাজার ২০০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই খাল সংস্কার কাজের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সাধারণ সম্পাদক  ফজলে হুদা বাবুল।

উদ্বোধন শেষে বারাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খাল, নদী ও জলাশয় রক্ষা করা শুধু পরিবেশের জন্য নয়, কৃষি ও গ্রামীণ অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পলি জমে খালের নাব্যতা কমে যাওয়ায় কৃষকরা সেচ ও পানি নিষ্কাশনে সমস্যায় পড়ছিলেন। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ফসলি জমিতে পানির প্রবাহ স্বাভাবিক হবে এবং জলাবদ্ধতা দূর হয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ধারাবাহিকভাবে কাজ করছে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ১ হাজার ২০০ মিটার খাল সংস্কার কাজের জন্য মোট ৩৮ লাখ ৩৬ হাজার ৬১০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই পুনঃখননের ফলে এলাকার কয়েক হাজার বিঘা জমির পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে। সেই সাথে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে বলে আশা করছে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বদলগাছী উপজেলার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু এবং বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-এমরান হোসেন।

স্থানীয় বাসিন্দা ও ঢেকরা গ্রামের কৃষক রউফ জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট থাকায় বর্ষা মৌসুমে ফসলি জমি ডুবে থাকত এবং প্রতি বছর তাদের লোকসান গুনতে হতো। খালটি সঠিকভাবে খনন করা হলে ফসল উৎপাদন ভালো হবে এবং এলাকার পরিবেশের ভারসাম্য ফিরে আসবে।

এদিকে স্থানীয় সচেতন মহল দীর্ঘমেয়াদি সুফল পেতে প্রকল্পটির কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার এবং শতভাগ গুণগত মান নিশ্চিত করার কঠোর নির্দেশ দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি  জাকির হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো,  উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক রবিউল হাসান, বালুভরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদ্যুৎ হোসেন, প্রকল্পের উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


More News Of This Category