শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Headline :
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে বছরে ২৬৫১৪ মিলিয়ন ইউনিট উৎপাদনের সম্ভাবনা ১৩ দফা সুপারিশ তুলে ধরা হয় সভায়। দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি লালমনিরহাটে র‌্যাব-১৩ এর ১৬১ বোতল চকো প্লাস (CHOCO+) ও ৯৪ বোতল এস্কাফ (ESkuf) সর্বমোট ২৫৫ বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাংলাদেশ-সোমালিয়া শিক্ষা সহযোগিতার নতুন মাইলফলক: এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর। নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি। বাংলাদেশের রাজনৈতিক সংকট, সেনা অভ্যন্তরের সিদ্ধান্ত, পরবর্তী তথাকথিত দমন-পীড়ন অভিযোগে ঘেরা এক অস্থির সময় ও তথাকথিত ২০২৪ সালের জুলাই আন্দোলন নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার। মোহনগঞ্জে ইভটিজিংয়ের অপরাধে দুই বখাটে গ্রেফতার। নেত্রকোনায় তিন মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মুসলিম উম্মাহর বিভাজনের মূল কারণসমূহ:

দিঘায় পৌঁছেছেন মমতা, শুক্রবার তিন বিগ্রহকে নিয়ে গড়াবে রথের চাকা, থাকবেন মুখ্যমন্ত্রীও

Reporter Name / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
দিঘায় পৌঁছেছেন মমতা, শুক্রবার তিন বিগ্রহকে নিয়ে গড়াবে রথের চাকা, থাকবেন মুখ্যমন্ত্রীও

ডেস্ক রিপোর্টঃ

রথযাত্রা উপলক্ষে দিঘায় পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৈকত নগরীতে প্রবেশের আগে কাঁথিতে গাড়ি থামিয়ে রাস্তায় দু’পাশে জড়ো হওয়া সাধারণ মানুষের সঙ্গে কথাও বললেন মুখ্যমন্ত্রী।

রথযাত্রা উপলক্ষে দিঘায় পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৈকত নগরীতে প্রবেশের আগে কাঁথিতে গাড়ি থামিয়ে রাস্তায় দু’পাশে জড়ো হওয়া সাধারণ মানুষের সঙ্গে কথাও বললেন মুখ্যমন্ত্রী। জনসংযোগের মাঝে গেলেন মারিশদা থানাতেও। কথা বললেন পুলিশ আধিকারিকদের সঙ্গে।

শুক্রবার রথযাত্রা। সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রশি টেনে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তার আগে বুধবারই দিঘা পৌঁছে গিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী দিঘায় প্রবেশ করার আগে তাঁকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। তা দেখে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সামনে গাড়ি দাঁড় করান মুখ্যমন্ত্রী।

কথা বলেন তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে। পরে আরও একবার মুখ্যমন্ত্রী গাড়ি থামান কাঁথি বাসস্ট্যান্ডের সামনে। সেখানেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তার আগে মারিশদা থানাতেও যান মমতা। কয়েক মুহূর্ত থানায় কাটিয়েই তিনি বেরিয়ে যান। ঠিক কী কারণে তিনি মারিশদা থানায় গিয়েছেন, তা স্পষ্ট নয়। রামনগরে তৃণমূল বিধায়ক অখিল গিরিকে সঙ্গে নিয়ে মিছিলেও খানিকটা হেঁটেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ উখিয়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ মিনি বাস আটক: বিজিবির অভিযানে আটক ১

জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠার পরে দিঘায় প্রথম বার অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব। সেই কারণে এ বার প্রথম থেকেই বাড়তি গুরুত্ব ও সতর্কতার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির, প্রায় এক কিলোমিটার পথ জুড়ে চলবে রথযাত্রা।

অনুমান করা হচ্ছে, এ বছর প্রায় দুই থেকে আড়াই লক্ষ ভক্ত রথযাত্রার সময় উপস্থিত হবেন দিঘায়। এই বিপুল জনসমাগম সামলাতে প্রশাসন, পুলিশ, দমকল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, তাঁর নির্দেশমতো কী কী পদক্ষেপ করা হয়েছে, তা চাক্ষুষ করতে চান তিনি।

সেই সব বিষয় খতিয়ে দেখতেই বুধবার দিঘায় গিয়েছেন তিনি। তবে বুধবার রাত পর্যন্ত দিঘার জগন্নাথ মন্দিরে যাননি মমতা।

মুখ্যমন্ত্রীর আসার খবর পেয়েই গোটা দ্বিঘা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা স্টেশন পর্যন্ত রাস্তার দু’ধারে কাঠের বড় ব্যারিকেড দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category