সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline :
গ্যাসের বাজারে আসলে কী চলছিল? অভিযানে ডিলারের এমন তথ্য বের হলো, যা জানলে অবাক হবেন!* ৯৬০ টাকার ‘ঘি’তে পাম অয়েল-গাছের রঙ, বাবুর্চির হাত ধরে যেত বিয়ের খাবারে* চেয়ারম্যান পদপ্রার্থী হাজী দেওয়ান উদ্দিনের গরিব অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ* রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪-১০-২০২৬ রাতে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা* কবীর-লালন মরমী সঙ্গীত শুধু বিশ্বসঙ্গীত নয়, মহাজাগতিক ভাবসঙ্গীত’ রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসব অনুষ্ঠিত। কুমিল্লা কসাম-মনোহরগঞ্জে প্রার্থী হতে বাধার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি নির্যাতিতদের* বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য — ইশরাক হোসেন, এমপি* নীলফামারীতে আসামিকে আদালতে নেওয়ার পথে বাধা, ৩২০ জনের বিরুদ্ধে মামলা* দিনাজপুরে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২* কাটাখালী মাদ্রাসায় অবৈধ সাইনবোর্ড, ৩০ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন*

সিলসিলায়ে ফুরফুরা মুর্শিদপুর দরবার শরীফ পরিচালনা কমিটির উদ্যোগে আধ্যাত্মিক মাহফিল, পবিত্র মিলাদ ও তবারক বিতরণ অনুষ্ঠিত

Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ঢাকা, ৬ জুলাই ২০২৬: সিলসিলায়ে ফুরফুরা মুর্শিদপুর দরবার শরীফ পরিচালনা কমিটির উদ্যোগে রাজধানীর ১১৪, নিউ এলিফ্যান্ট রোডস্থ আমেনা ভবনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এক আধ্যাত্মিক মাহফিল, পবিত্র মিলাদ ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুযুর্গ ও বিশিষ্ট ইসলামি স্কলার পীরজাদা ওমর ফারুক সিদ্দিকী আল নোমানী। তিনি পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে আত্মশুদ্ধি, তাকওয়া, মানবতা, ভ্রাতৃত্ববোধ এবং সমাজে ইসলামের শান্তি ও সৌহার্দ্যের বার্তা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা যুবাইর আহমদ আজহারী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম উসাইদ আহমেদ, দরবার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মোরছালীন ইসলাম বাবু, প্রচার সম্পাদক মিলাদ আহমেদ এবং সমাজকল্যাণ সম্পাদক ফজলুর রহমান পলাশসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা ইসলামের প্রকৃত শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান। তারা দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ইসলামের আদর্শ অনুসরণের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলসিলায়ে ফুরফুরা মুর্শিদপুর দরবার শরীফ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মো. তানভীর আজাদ।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত অতিথিবৃন্দ, আলেম-ওলামা, ভক্তবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে সিলসিলায়ে ফুরফুরা মুর্শিদপুর দরবার শরীফ পরিচালনা কমিটি।


More News Of This Category