বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

মা’দকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের ৪ সদস্য বহিষ্কার, আদালতের মাধ্যমে কারাগারে লালমনিরহাট জেলা সংবাদদাতা :মোঃসেলিম মিয়া

Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মা’দকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের ৪ সদস্য বহিষ্কার, আদালতের মাধ্যমে কারাগারে
লালমনিরহাট জেলা সংবাদদাতা :মোঃসেলিম মিয়া

মা’দকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলন কমিটি’র ওয়ার্ড পর্যায়ের চার সদস্যকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের পুলিশে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিণচড়া গ্রামের আতিয়ার রহমান, আনারুল ইসলাম, মোঃ আবদুর রাজ্জাক ও জাহেদুল ইসলাম।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ‘আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলন কমিটি’র ইউনিয়ন শাখার প্রধান সমন্বয়ক খায়রুজ্জামান মণ্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং মা’দকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ওই চার সদস্যকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এদিকে, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, আটক চারজনকে শনিবার বিকেলে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।


More News Of This Category