*মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ*
নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।
*ঢাকা:* মাদ্রাসা অধিদপ্তরের সামনে শিক্ষকদের বদলির দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে রোদ ও ভোগান্তির কারণে শত শত শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
শিক্ষকদের অভিযোগ, বদলির কাজ আইন
অনলাইনে সম্পন্ন করা সম্ভব। কিন্তু কর্তৃপক্ষ তা না করে শিক্ষকদের ম্যানুয়েলী কাগজ জমা নেওয়ার কারনে ভোগান্তির শেষ নাই। অধিদপ্তরের সামনে বিভিন্ন ভাবে অসুস্থ্য হয়ে পড়েছে। । এতে শিক্ষকদের ভোগান্তির কোনো শেষ নেই।
মঙ্গলবার দেশের বিভিন্ন জেলা থেকে আসা মাদ্রাসা শিক্ষকরা বদলির বিষয়ে কাগজ জমা দিতে এসে এই সমস্যায় পড়ে বলে শিক্ষকরা জানান।
মাদ্রাসা অধিদপ্তরের সম্মুখে জড়ো হয়ে রয়েছে হাজার হাজার শিক্ষক। দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।