বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

মিরসরাইয়ের নয়দুয়ারিয়া মাদ্রাসার উন্নয়ন কমিটির সভাপতি হলেন মনিরুল ইসলাম ইউসুফ তোহিদুল ইসলাম চট্টগ্রাম থেকে

Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মিরসরাইয়ের নয়দুয়ারিয়া মাদ্রাসার উন্নয়ন কমিটির সভাপতি হলেন মনিরুল ইসলাম ইউসুফ

তোহিদুল ইসলাম
চট্টগ্রাম থেকে

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নিরসনে উদ্যোগ গ্রহণ করেছেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি। শনিবার (২৫ জুলাই) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে মজলিসে শূরার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

মজলিসে শূরার প্রধান মাওলানা ওবায়দুল্লাহ হামজার সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শূরার অন্যতম সদস্য হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী।

দীর্ঘ আলোচনা, পর্যালোচনা এবং সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বৈঠকে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মনিরুল ইসলাম ইউছুফকে মাদরাসার উন্নয়ন (এমদাদিয়া) কমিটির সভাপতি এবং মজলিসে শূরার সদস্য এবং মাদরাসার মহাপরিচালক মাওলানা জাফরুল্লাহ নিজামীকে সাধারণ সম্পাদক ও তেমুহানি মোহাম্মদিয়া আজীজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দীনকে সহ-সভাপতি মনোনীত করা হয়। সভায় মাদরাসার পক্ষ থেকে নুরুল আমিন এমপিকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রবীণ আলেম মাওলানা মাকসুদ আহমদ, শূরার সদস্য আবুরহাট মাদরাসার মুহতামিম মাওলানা শহীদুল ইসলাম, লালপোল মাদরাসার মুহতামিম মাওলানা কারী কাসেম, টেরিয়াইল মাদরাসার মুহতামিম মাওলানা তাজুল ইসলাম, পূর্ব মায়ানী মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হালিম, ওয়ার্লেস মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা শোয়াইব, নয়দুয়ারিয়া মাদরাসার সদর মুহতামিম মাওলানা আজিজুল হক, মুফতি মুনিরুল হক, মাওলানা এরফানুল হক, মাদরাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা কবির উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাইনুদ্দিন মাহমুদ, সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী,আবু তালেব শিবলু সাধারন সম্পাদক১২ নং ইউনিয়ন নিজাম উদ্দিন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ১২নং ইউনিয়ন মো আসলাম যুগ্ন আহ্বায়ক ১২নং ইউনিয়ন মো রফিক সভাপতি সেচ্ছাসেবক দল ১২নং ইউনিয়ন সাবেক ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন প্রমুখ।

সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত নেতৃত্বের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে নয়দুয়ারিয়া মাদরাসায় ঐক্য, শৃঙ্খলা ও উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে।


More News Of This Category