বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

নওগাঁর বদলগাছীতে পাঁড়োরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল কর্তৃক ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বেধড়ক মারের অভিযোগ ।

Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

 

মোঃ সারোয়ার হোসেন অপু

নওগাঁ।

 

নওগাঁর বদলগাছীতে পাঁড়োরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল কর্তৃক ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক মারের অভিযোগ উঠেছে।

জানা যায়, ২০ শে জুলাই (সোমবার ) উপজেলার পারোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম ৫ম শ্রেণির ক্লাসে পাঠদান করাচ্ছেছিলেন। পাঠদান করানোর সময় এক শিক্ষার্থীকে পড়া জিজ্ঞাসা করতে সে জানায় পড়া হয়নি। এমতাবস্থায় সে ঐ শিক্ষার্থীকে বেধ দ্বারা বেধড়ক মারতে শুরু করে। এতে ঐ শিক্ষার্থী আহত হয় কিন্তু বাড়িতে কিছুই বলে নি।

আহত হয়ে শিক্ষার্থী গত দু’দিন বাসায় ঘুমাতে গিয়ে ঘুমাতে না পেরে চিৎকার করলে অভিভাবক যখন প্রশ্ন করে কি হয়েছে তোমার তখন ঐ শিক্ষার্থী হৃদয়বিদারক এই ঘটনার বিবরণ দেয়।

ঘটনার দু’দিন পর অভিভাবক অভিযুক্ত ঐ শিক্ষককে জিজ্ঞেস করলে তিনি তা অস্বীকার করেন। একই অভিযোগ তুলেন ঐ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা। এ দিকে ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্ত ঐ শিক্ষক গত দুইদিন যাবৎ ছুটিতে আছেন।

উক্ত বিষয়ে একাধিক অভিভাবক জানান, অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলাম আজকে নতুন নয় তার বিরুদ্ধে ইতিপূর্বে এমন অভিযোগ আরও রয়েছে। আমরা এর জোর শাস্তির দাবি জানাচ্ছি।

 

উক্ত বিষয়ে অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি দুই একটা মার দিয়েছি কারন আমি স্কুলেই তাদের কোচিং করায়। কিন্তু মারটা বেশি হয়ে গেছে যে তার দাগ উঠেছে বা আহত হয়েছে তা বুঝতে পারি নি।

 

উক্ত বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সুদর্শন জানান, আমরা ম্যানেজিং কমিটি সহ বসে বিষয়টি তিন হাজার টাকা দিয়ে আপোস করার কথা বলেছি। যা প্রক্রিয়াধীন রয়েছে।

 

উক্ত বিষয়ে বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন, আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি লিখিত এলে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।


More News Of This Category