চট্টগ্রাম ও বান্দরবানের বন্যাদুর্গত মানুষের পাশে ‘সেতু’ ‘রিনিউ আর্থ’ ও ‘গো-আপ ফাউন্ডেশন’
মোঃ আকাশ বান্দরবন জেলা প্রতিনিধি
চট্টগ্রাম বিভাগে সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেতু, পরিবেশবাদী সংগঠন রিনিউ আর্থ এবং স্থানীয় সামাজিক সংগঠন গো-আপ ফাউন্ডেশন।
গত ১৮ ও ১৯ জুলাই দুই দিনব্যাপী যৌথ উদ্যোগে বান্দরবানের পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের প্রায় ৭০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে সার্বিক পৃষ্ঠপোষকতা করে সেতু, বিশেষ উদ্যোগ নেয় রিনিউ আর্থ এবং মাঠপর্যায়ে সমন্বয় ও সহযোগিতা করে গো-আপ ফাউন্ডেশন ও ফুডস্টেপ সকল ফাউন্ডেশন।
প্রথম দিনে তারাছা, ছ্যাংগা, বটতলী ও গোয়ালিয়া খোলা এবং দ্বিতীয় দিনে ফজর আলী পাড়া, ব্রিগেড এলাকা, মুসলিম পাড়া, চুড়ুই পাড়া, লাঙ্গি পাড়া ও ভরাখালী এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।
বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারাও (ইউএনও) এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
এই কার্যক্রম সফল করতে কাজ করেছেন সঞ্জয়, শফী, ইসতিয়াক, জাহিদ, হাসিব, শাহারাজ, রিফাত, মেহেদী, রুমানা, কামরুল, মিজবাহ, ফরহাদ, মুবিন, শহীদ, মীর, মোস্তফা ও হারুনসহ অসংখ্য স্বেচ্ছাসেবী। তাঁদের প্রতি স্থানীয় মানুষ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।