বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

*পৃথিবীটা বড় স্বার্থপর*

 

কলমে / এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)

 

পৃথিবীটা বড় স্বার্থপর,

নিজের খেয়ে নিজেই ঘোরে।

আলো দেয় ঠিকই, কিন্তু বিল চায়,

বাতাস দেয়, আবার দম বন্ধও করে।

 

সুখ এলে সবাই পাশে এসে বসে,

ছবি তোলে, গল্প করে।

দুঃখের দিনে ফোনটা বেজে ওঠে না,

“ব্যস্ত আছি” বলে কেটে দেয়।

 

নদী জল চায়, আমরা বাঁধ দিই,

গাছ ছায়া চায়, আমরা কেটে ফেলি।

তারপর আবার প্রকৃতিকে দোষ দিই,

“কেন এমন ঝড়, কেন এমন খরা?”

 

মানুষও ঠিক এমনই,

প্রয়োজন ফুরালে চেনে না।

হাসিটা ধার নেয়, কান্নাটা ফেরত দেয় না,

সময় থাকতে কদর করে না।

 

তবুও পৃথিবী ঘুরছে,

আমাদের স্বার্থপরতা নিয়েই ঘুরছে।

হয়তো এটাই নিয়ম,

দিতে গেলে ঠকতে হয়,

আর নিতে গেলে জিততে হয়।


More News Of This Category