মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে হত্যা
হাকিকুল ইসলাম খোকন,এনামুল ইসলাম , বাপসনিউজঃ কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গত বুধবার (১৫ জুলাই ২০২৬)রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।খবর আইবিএননিউজ ।
বিষয়টি বাপসনিউজকে নিশ্চিত করেছেন মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আওয়াল।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে মিঠামইন বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির সামনে পৌঁছাতেই আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন থেকে চারজন দুর্বৃত্ত হঠাৎ তাঁর ওপর হামলা চালায়। ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়।এর্যাপারে একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে ।গত্যকারীদের গ্রেফতারে তৎপর রয়েছে মিঠামইন থানা কর্তৃপক্ষ ।