রাঙ্গামাটির লংগদুতে জুলাই শহীদের স্মরণে আলোচনা ও দোয়া
এসএম এরশাদ আলী রাশেদ, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল দশটায় লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে লংগদু হর্টিকালচার সেন্টার মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে জুলাই বিপ্লবের শহীদের স্মরণ এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভইস-চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন এবং লংগদু সরকারি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওসমান গনি, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, উপজেলা উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ, লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা আজ এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে এবং শহিদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা শেষে জুলাই বিপ্লবের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জুলাই বিপ্লবের সকল শহিদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।