বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি- রাকিব, সাধারণ সম্পাদক- অপু

মোঃআরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,,

 

 

নেত্রকোনার জেলা মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের ৮ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল।

 

আজ বুধবার জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এরআগে গতকাল মঙ্গলবার জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের স্বাক্ষরিত ৮ সদস্যের এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

নবগঠিত এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

অনুমোদিত কমিটিতে উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জামিউল ইসলাম রাকিবকে সভাপতি করা হয়েছে। সিনিয়র সহসভাপতি হয়েছেন নোমান আহাম্মদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুছ সাদী চৌধুরী অপু।

 

এ ছাড়াও নতুন এ কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মানব গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আহাম্মদ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক পদে কিরণ খাঁ, প্রচার সম্পাদক পদে সৌরভ খান এবং দপ্তর সম্পাদক পদে রিয়াজ রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

জেলা ছাত্রদলের অনুমোদনপত্রে নবগঠিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সভাপতি জামিউল ইসলাম রাকিব এর আগে দীর্ঘদিন মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর সাধারণ সম্পাদক নাজমুছ সাদি চৌধুরী অপু দীর্ঘদিন মোহনগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

এ আগে ৫ জুলাই মহি উদ্দিন কাদের হৃদয়কে সভাপতি ও মো. রাজিব ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট মোহনগঞ্জ পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।


More News Of This Category