বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নারী ও শিশুর অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা অপুষ্টি প্রতিরোধ, সুষম খাদ্য গ্রহণে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নারী ও শিশুর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মো. আশরাফুল কবীর।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. আশরাফুল কবীর বলেন, “একটি সুস্থ, মেধাবী ও উৎপাদনশীল জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগী নারী ও শিশুর কাছে পৌঁছে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পরিবার পর্যায়ে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।”

বাংলাদেশ জাতীয় পুষ্টি সমন্বয় কমিটির প্রতিনিধি এবং সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সচিব ডা. মো. ইলতুতমিশ আকন্দ পিন্টু বলেন, “শিশুর জীবনের প্রথম এক হাজার দিন তার শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় গর্ভবতী মা, প্রসূতি ও শিশুদের সুষম খাদ্য নিশ্চিত করা গেলে অপুষ্টিজনিত ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ, টিকাদান এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়েও সবাইকে সচেতন হতে হবে।”

জাতীয় পুষ্টি সমন্বয় কমিটির ডেপুটি ডিরেক্টর হাফিজুল ইসলাম বলেন, “পুষ্টি উন্নয়ন কেবল স্বাস্থ্য বিভাগের একক দায়িত্ব নয়। কৃষি, প্রাণিসম্পদ, শিক্ষা, স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে পুষ্টি সংবেদনশীল কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে হবে। এতে অপুষ্টি হ্রাসের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও ইতিবাচক অগ্রগতি সম্ভব হবে।”

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, স্কাউট নেতা আব্দুর রউফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

এছাড়া সংবাদপত্রের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদের ইয়ামিন হাসান এবং দৈনিক নয়া দিগন্তের সোহাগ খন্দকার।

কর্মশালায় অংশগ্রহণকারীরা পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন এবং নারী ও শিশুর অংশগ্রহণ আরও বাড়াতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।


More News Of This Category