বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

দিঘিতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, হাতের চিরকুটে ‘দায়ীদের’ নাম​আরমান হুসেন রাজু রংপুর বিভাগীয় প্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ১৫ জুলাই, ২০২৬

Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

দিঘিতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, হাতের চিরকুটে ‘দায়ীদের’ নাম

​আরমান হুসেন রাজু
রংপুর বিভাগীয় প্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

১৫ জুলাই, ২০২৬

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি উদ্ধারের সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​আজ বুধবার (১৫ জুলাই) সকালে দিঘির পানিতে ভাসমান অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহারাজার দিঘির পানিতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পঞ্চগড় সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পানি থেকে ডাঙ্গায় তোলে।

​পুলিশ জানায়, উদ্ধার হওয়া চিরকুটে ওই ব্যক্তির মৃত্যুর জন্য কয়েকজনকে দায়ী করা হয়েছে। এছাড়া চিরকুটের লেখায় পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের ‘মালাদাম বাজার’-এর কথাও উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে দুপুরের দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে বিকেল পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

​পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, “নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে, যা আমরা জব্দ করেছি। চিরকুটে উল্লেখিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”

​তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য আশপাশের এলাকা ও মালাদাম বাজারে খোঁজ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category