বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

দেবীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের করুণ মৃত্যু

Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

দেবীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের করুণ মৃত্যু

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম
রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

১৫ জুলাই, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই কৃষকের করুণ মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার সোনাহার ও দণ্ডপাল ইউনিয়নে এই পৃথক দুর্ঘটনা ঘটে।

​নিহত ব্যক্তিরা হলেন—সোনাহার ইউনিয়নের মালচণ্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০) এবং দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার বাসিন্দা কৃষক আকাব্বর খান (৬০)।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল আনুমানিক ১১টার দিকে নিজ জমিতে পাট কাটার সময় আচমকা বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​অন্যদিকে, প্রায় একই সময়ে দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় নিজের কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন কৃষক আকাব্বর খান। বজ্রাঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


More News Of This Category