বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

ফুলছড়িতে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফুলছড়িতে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে ফুলছড়ি থানার ১নং কঞ্চিবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঘোলদহ গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোহাম্মদ আনিসুর রহমানের বসতবাড়ির সংলগ্ন ঢালাই রাস্তার ওপর মাদক কেনাবেচার সময় মো. আলমগীর হোসেন (৩৮) ও মো. আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই মৃত মজিবর রহমানের ছেলে এবং ঘোলদহ গ্রামের বাসিন্দা।

তল্লাশিকালে আলমগীর হোসেনের প্যান্টের সামনের বাম পকেটে থাকা একটি কালো জিপার প্যাকেট থেকে ৫০ পিস ইয়াবা এবং আনিসুর রহমানের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ১০০ (একশ) পিস।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-১০, তারিখ: ১৫ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।


More News Of This Category