বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

সিরাজগঞ্জ   সায়দাবাদ রেলস্টেশনের সামনে চোরাই রেল স্লিপারসহ ট্রাক জব্দ মোঃ ফেরদৌস হোসেন

Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

 

 

 

সিরাজগঞ্জ   সায়দাবাদ রেলস্টেশনের সামনে চোরাই রেল স্লিপারসহ ট্রাক জব্দ

মোঃ ফেরদৌস হোসেন

সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ রেলস্টেশন এলাকার সামনে থেকে চোরাই রেল স্লিপারসহ একটি ট্রাক জব্দ করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। জব্দ করা ট্রাক থেকে চারটি রেল স্লিপার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া রেল স্লিপারগুলোর উৎস এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে সায়দাবাদ রেলস্টেশনের সামনে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অভিযান চালায় যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। এ সময় ট্রাকটি তল্লাশি করে ভেতর থেকে চারটি রেল স্লিপার উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

জব্দ করা ট্রাকটি নাঈম-সুন্নাতী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের বলে প্রাথমিকভাবে জানা গেছে। ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ড ১১-০৩-৮৬।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিরুল ইসলাম বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাকটি জব্দ দেখিয়ে নিম্ন আদালতে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ট্রাকটির প্রকৃত মালিকানা যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া রেল স্লিপারগুলো কোথা থেকে আনা হয়েছে, এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, রেলওয়ের বিভিন্ন স্থানে পড়ে থাকা কিংবা চুরি হওয়া রেল স্লিপার অবৈধভাবে বিক্রির একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় থাকতে পারে। সাম্প্রতিক এই ঘটনার পর এমন চক্রের অস্তিত্ব রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


More News Of This Category