বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

বীরগঞ্জ থানায় সবুজের অভিযাত্রা, ফলজ বাগানের উদ্বোধন করলেন পুলিশ সুপার গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বীরগঞ্জ থানায় সবুজের অভিযাত্রা, ফলজ বাগানের উদ্বোধন করলেন পুলিশ সুপার

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ থানা ক্যাম্পাসে ফলদ বাগানের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে বীরগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। তিনি ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড স্টেট) সুমন রঞ্জন সরকার, শিক্ষানবিশ সরকারি পুলিশ সুপার মেহেদী হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার, বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী (সেনা), উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে অতিথিরা থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করেন এবং সবুজায়নের এই উদ্যোগকে সফল করতে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত অতিথিরা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।


More News Of This Category