বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

গজারিয়ায় এক রাতেই দুই স্থানে ডাকাতি-চুরি, আতঙ্কে স্থানীয়রা। মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

গজারিয়ায় এক রাতেই দুই স্থানে ডাকাতি-চুরি, আতঙ্কে স্থানীয়রা।

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একই রাতে দুটি ভিন্ন স্থানে ডাকাতি ও চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার ও ব্যবসায়ীর প্রায় ১০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ দুই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত আড়াইটা এবং সাড়ে তিনটার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর ও বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় যথাক্রমে এই ডাকাতি ও চুরির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে নৌপথে ইঞ্জিনচালিত ট্রলারে করে এসে টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের প্রাইমারি স্কুল সংলগ্ন আবু তালেব খন্দকারের বাড়িতে হানা দেয় ৭/৮ জনের একটি ডাকাত দল। তাদের হাতে পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় তারা চার ভরি স্বর্ণালংকার, নগদ ৭০ হাজার টাকাসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

অন্যদিকে, শেষ রাত সাড়ে তিনটার দিকে বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকার আখি স্টোর নামে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। দোকান মালিকের দাবি এ ঘটনায় তার প্রায় এক লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ডাকাতির শিকার পরিবারের সদস্য খন্দকার আবু ইউসুফ বলেন, ‘আমাদের বাড়িটি অন্য বাড়িগুলো থেকে কিছুটা দূরে এবং নিরিবিলি স্থানে অবস্থিত। ডাকাত দল ঘরে ঢুকেই অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর আলমারি ও ওয়ারড্রবের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান সবকিছু লুট করে নিয়ে যায়।’

ভুক্তভোগী দোকান মালিক আবু সাঈদ শিকদার বলেন, ‘গভীর রাত পর্যন্ত স্ট্যান্ডে লোকজন ছিল। আমার ধারণা রাত তিনটার পর কোনো এক সময় চুরির ঘটনাটি ঘটেছে। সংঘবদ্ধ চোর চক্র দোকানের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে এবং প্রায় এক লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।’

এ বিষয়ে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই, আমি বর্তমানে একটি অভিযানে আছি। এখনও পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে আমি খোঁজখবর নিয়ে দেখছি।’


More News Of This Category