বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

তরুণরাই হবে দেশের দক্ষ মানবসম্পদ’— পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

‘তরুণরাই হবে দেশের দক্ষ মানবসম্পদ’— পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

“তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। সীমিত ভূমি ও সম্পদের ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তবে জনসংখ্যাকে সমস্যা হিসেবে না দেখে, বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা গেলে তারাই দেশের সবচেয়ে বড় সম্পদে পরিণত হবে। একটি দক্ষ, সচেতন ও কর্মক্ষম তরুণ সমাজই পারে দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, চেঙ্গী ইউনিয়নের মাঠকর্মী আশালতা চাকমা, পরিবার পরিকল্পনা পরিদর্শক সুজেশ চাকমা, পরিবার কল্যাণ সহায়িকা বিজলী রানী সাহা, পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চাকমাসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভা শেষে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


More News Of This Category