বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রংপুরে বাস চাপায় মসজিদের ইমাম নিহত: মহাসড়ক অবরোধ, বাসে অগ্নিসংযোগ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

রংপুরে বাস চাপায় মসজিদের ইমাম নিহত: মহাসড়ক অবরোধ, বাসে অগ্নিসংযোগ

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

১২ জুলাই, ২০২৬

রংপুর নগরীতে দ্রুতগামী বাসের চাপায় আবুল কাশেম নামে স্থানীয় এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ মহাসড়কে রেখে বিক্ষোভ প্রদর্শন করে।

​উত্তেজিত জনতা তাৎক্ষণিকভাবে ঘাতক বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার জেরে রংপুর-ঢাকা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

​আজ রবিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে রংপুর নগরীর মডার্ন মোড় সংলগ্ন তুলা গবেষণা কেন্দ্রের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ইমাম আবুল কাশেমের বাড়ি মডার্ন মোড় এলাকার মিলনপাড়া গ্রামে।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘আরএম স্পেশাল’ পরিবহনের একটি নাইট কোচ রংপুর শহরে প্রবেশের সময় তুলা গবেষণা কেন্দ্রের সামনে পথচারী আবুল কাশেমকে চাপা দেয়। ওই সময় তিনি রাস্তা পার হচ্ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের একটি বড় অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

​এদিকে, বিক্ষোভের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি দোতলা বাস আটকে ভাঙচুরের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

​এছাড়া, পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় দৈনিক ‘আমাদের প্রতিদিন’ পত্রিকার স্টাফ রিপোর্টার শরিফুল ইসলামের মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক শরিফুল ইসলাম অভিযোগ করেন, বাসে অগ্নিসংযোগের ছবি ও ভিডিও ধারণ করার সময় উত্তেজিত জনতা তার ফোনটি ছিনিয়ে নেয়।

​তাজহাট থানার ওসি আরও জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘাতক বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


More News Of This Category