বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

দেবীগঞ্জ থানা এলাকায় নাবালিকা শিশু ধর্ষণের শিকার, মামলা রুজু ও দ্রুততম সময়ে আসামী গ্রেফতার।

Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

দেবীগঞ্জ থানা এলাকায় নাবালিকা শিশু ধর্ষণের শিকার, মামলা রুজু ও দ্রুততম সময়ে আসামী গ্রেফতার।

কামাল উদ্দিন
পঞ্চগড় জেলা প্রতিনিধি

দেবীগঞ্জ থানা এলাকায় ১২বছরের নাবালিকা শিশু ধর্ষণের শিকার, মামলা রুজু ও দ্রুততম সময়ে আসামী গ্রেফতার। ০৯ জুলাই বিকালে প্রতিদিনের ন্যায় বাদীর বাড়ীর বাহিরে ফাঁকা মাঠে অন্যান্য বাচ্চাদের সাথে বাদীর ১২ বছর বয়স্ক নাবালিকা শিশু খেলাধুলা করছিল। এ সময় বাদীসহ পরিবারের অন্যান্য লোকজন সংসারের বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন। পরিবারের সকল লোকজন বিভিন্ন সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকার সুযোগে আসামী বৈদ্ব নাথ (৪৪) বাদীর বাড়ীর সামনে ফাঁকা মাঠ হতে নাবালিকা শিশু সন্তানকে চকলেট ও ফলমুল দেওয়ার লোভ লালসা দেখিয়ে ৯ জুলাই , সন্ধ্যা অনুমান ০৭.৪০ ঘটিকায় সময় ঘটনাস্থল-দেবীগঞ্জ থানাধীন ৪নং পামুলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত ˆবরাগীপাড়া গ্রামস্থ ১নং আসামী বৈদ্ব নাথ (৪৪) এর বসতবাড়ীর পশ্চিম দুয়ারী টিনের তৈরী শয়ন ঘরের ভিতরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। ভিকটিমের পিতা নাবালিকা কন্যাকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে, দেবীগঞ্জ পঞ্চগড়ে ভর্তি করায়। পরবর্তীতে নাবালিকা শিশুর শারিরীক অবস্থার অবনতি ঘটলে আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড়ে ভর্তি করানো হয়।

বাদী’র উল্লিখিত অভিযোগের প্রেক্ষিতে দেবীগঞ্জ থানায় লিখিত এজাহার দাখিল করলে দেবীগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ-১০/০৭/২০২৬খ্রিঃ, ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ রুজু করা হয়। পুলিশ সুপার, পঞ্চগড় মহোদয়ের তত্ত্বাবধানে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভিকটিমকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পুলিশ পাহাড়ায় ওয়ান স্টপ সার্ভিসের (ওসিসি) মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করেন। শিশু ধর্ষণের ঘটনায় জড়িত পলাতক আসামী বৈদ্ব নাথ (৪৪), পিতা-শ্রী রাম চরন, মাতা-সুমিলা, সাং-বৈরাগীপাড়া, ৪নং পামুলী ইউপি, থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়’কে গ্রেফতারের জন্য জেলা পুলিশ কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করেন। অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলের নেতৃত্বে দেবীগঞ্জ থানা ও ডিবি পুলিশের সম্বয়ে চৌকস একটি টিম দিন-রাত বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে গত ১১ জুলাই ০২.০০ ঘটিকায় গাইঘাটা নতুন বস্তি, বোদা থানা এলাকা হতে আসামী বৈদ্ব নাথ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী বৈদ্ব নাথ নাবালিকা শিশুকে ধর্ষণের ঘটনা স্বীকার করে। পুলিশ যথাযথ প্রক্রিয়ায় আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করতঃ ঘটনার বিষয়ে নিবিড় তদন্তের স্বার্থে আসামীর রিমান্ডের আবেদন করেন এবং ২২ ধারা মোতাবেক জবানবন্দী রেকর্ডের ব্যবস্থা করেন। ভিকটিমকে মেডিকেল পরীক্ষা শেষে তার পিতার জিম্মায় প্রদান করা হয়।

পঞ্চগড় জেলা পুলিশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা অগ্রাধিকার ভিত্তিতে আন্তরিকতা ও পেশাদ্বারিত্বের সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ বর্ণিত ঘটনায় মামলা রুজু ও দ্রুততম সময়ে আসামী গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়।

সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে যেন এই ঘটনাকে কেন্দ্র করে কোনো উসকানিমূলক গুজব বা বিভ্রান্তি কেউ ছড়াতে না পারে, সে লক্ষ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকগণের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।


More News Of This Category