বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার

Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার

মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,

১১ জুলাই ২০২৪ইং রোজ শনিবার নরসিংদীর মনোহরদী থানার একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক কুখ্যাত আসামি নয়ন মিয়া ওরফে ‘নয়ন ডাকাত’ (৩৮)-কে নোয়াখালীর সেনবাগ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে মনোহরদী থানা পুলিশ।
নরসিংদী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক-এর সার্বিক দিকনির্দেশনায়, শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রায়হান সরকার এবং মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা-এর তত্ত্বাবধানে আদালতের মুলতবি গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে এ সাফল্য অর্জিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) এসআই (নিঃ) মোহাম্মদ শহীদুজ্জামান-এর নেতৃত্বে এএসআই (নিঃ) আল আমিন সিকদার, কনস্টেবল হুমায়ুন কবির ও মাসুম বিল্লাহ সমন্বয়ে গঠিত একটি চৌকস দল নোয়াখালীর সেনবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। সেনবাগ থানা পুলিশের সহযোগিতা, গোয়েন্দা তথ্য এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঝালোয়াপাড়া এলাকার বাসিন্দা নয়ন মিয়া ওরফে ‘নয়ন ডাকাত’-কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মাদক, ছিনতাই, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, মারামারি, ভাঙচুর ও চুরিসহ বিভিন্ন ফৌজদারি অপরাধে মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে মনোহরদী থানার তিনটি পৃথক মামলায় আদালত থেকে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা দীর্ঘদিন ধরে মুলতবি ছিল।
এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, “অপরাধী যতই কৌশলে আত্মগোপন করুক না কেন, আইনের আওতায় তাকে আসতেই হবে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও আন্তঃজেলা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘদিনের পলাতক এই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আদালতের পরোয়ানা বাস্তবায়ন এবং অপরাধ দমনে মনোহরদী থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, পলাতক আসামিদের গ্রেফতার, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।


More News Of This Category