শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Headline :
‎ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ১১ জন নারী পকেটমার গ্রেফতার। ত্রিশালে মাদকের বিরুদ্ধে অভিযানে মোবাইল কোর্টে ২ জনের কারাদণ্ড আল্লাহ তুমি রহম করো রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হলো ‘উদ্যোক্তা সাইকেল র‍্যালি–২০২৬ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক কবি “রেজাউদ্দিন স্টালিন” এর হাত থেকে গুণীশিল্পী সম্মাননা পেলেন ঝালকাঠির বাউল ছালমা। ময়মনসিংহে সাইম টেলিকমের লুন্ঠিত মালামালের আংশিক উদ্ধার; হারুনের কু-কর্মের গোমর উম্মোচন নান্দাইল দত্তপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী মাতৃছায়া ট্রাস্টের উদ্যোগে মাদ্রাসায় খবার আয়োজন চট্টগ্রাম, গজারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার আটোয়ারীতে চুরি করে পালিয়ে যাওয়ার সময় গরুসহ চোর আটক আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।

গজারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

গজারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ দুলাল সরকার – মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকার নতুন রাস্তার মোড়ে সজীব টেলিকমের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল। অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) কামরুল হাসান, পিপিএম এবং ডিবির অন্যান্য সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কেকেপাড়া এলাকার নুরুল ইসলাম ওরফে সোহাগ (৩৮) এবং বরিশালের মুলাদী উপজেলার সফিপুর এলাকার মিন্টু মিয়া (২৩)।

পুলিশ জানায়, নুরুল ইসলাম ওরফে সোহাগের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি ২৫০ মিলিলিটারের প্লাস্টিক বোতল থেকে মোট ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নুরুল ইসলাম বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিয়ে এসে মিন্টু মিয়ার কাছে হস্তান্তরের সময় ডিবি পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।


More News Of This Category