কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইস্কাপ সিরাপ জব্দ
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইস্কাপ সিরাপ জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুন দিঘলটারী ও গোড়কমন্ডল বিওপির টহলদল পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এর মধ্যে সকাল ৮টা ১০ মিনিটে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার শ্মশানঘাট এলাকায় এবং রাত ৮টা ২০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শয়তানের মোড় এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে টহলদল কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪৪ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা এবং ইস্কাপ সিরাপের মূল্য ১৭ হাজার ৬০০ টাকা। জব্দকৃত মাদকের মোট সিজার মূল্য ৫৭ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে তথ্য সংগ্রহ এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাত
র এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।মাদককে না বলুন