বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

হোয়াইক্যংয়ের কাটাখালী সীমান্তে আপন দুই ভাইয়ের মাদক সিন্ডিকেট ★ ইয়াবার নতুন ট্রানজিট পয়েন্ট হোয়াইক্যং কাটাখালী সীমান্ত

Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

হোয়াইক্যংয়ের কাটাখালী সীমান্তে আপন দুই ভাইয়ের মাদক সিন্ডিকেট

★ ইয়াবার নতুন ট্রানজিট পয়েন্ট হোয়াইক্যং কাটাখালী সীমান্ত

★ সেলিম ও শাকিল নেতৃত্বে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ছিনতাই করে আত্বগোপনে

★মিয়ানমার থেকে ইয়াবার বড় বড় চালান এনে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহের অভিযোগ

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাখালী সীমান্ত এলাকায় আবার বেপরোয়া হয়ে উঠেছে মাদক পাচারকারী চক্র। স্থানীয় সূত্রে জানা গেছে, ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বক্তার আহমেদের দুই ছেলে সেলিম ও শাকিল মিলে যৌথভাবে গড়ে তুলেছে মাদক সিন্ডিকেট। নাফ নদী সীমান্ত পার করে মিয়ানমার থেকে ইয়াবার বড় বড় চালান এনে তা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহের অভিযোগ উঠেছে এই দুই ভাইয়ের বিরুদ্ধে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে হোয়াক্যংয়ের কাটাখালীর পুয়াজ্যাপাড়া এলাকা থেকে দুই মিলে ১ লাখ ৪০ হাজার ইয়াবা ছিনতাই করে আত্বগোপনে চলে যায়। তবে কাটাখালীর স্থানীয বাসিন্দারা বলছেন, এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
​স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, তাঁরা মিয়ানমার সীমান্তে কাছে সেলিম ও শাকিলের চিংড়ির ঘের আছে দাবি করে নিয়মিত নাফনদীতে যাতায়াত করে।

পাশাপাশি মিয়ানমারের বিভিন্ন সন্ত্রাসী গোষ্টির কাছে পাচার করছে নিত্যপণ্য।বিশেষ করে তেল, চাউল, ঢালসহ নানান বাংলাদেশী খাদ্যপণ্য পাচার করছে দুই ভাইয়ের সিন্টিকেট।

বক্তার আহমেদের দুই ভাই দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকাকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে মাদকের কারবার চালিয়ে যাচ্ছে। মিয়ানমারভিত্তিক পাচারকারীদের সাথে সরাসরি যোগাযোগ রেখে তারা রাতের আঁধারে নাফ নদী অতিক্রম করে ইয়াবার চালান নিয়ে আসে। পরবর্তীতে তা কাটছাঁট করে নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে খুচরা ও পাইকারি বিক্রেতাদের হাতে পৌঁছে দেওয়া হয়।

​নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিতে দুই ভাই নিত্যনতুন কৌশল অবলম্বন করে থাকে। এলাকায় প্রভাব বিস্তার করে তারা এই অবৈধ ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে, যার প্রভাবে সীমান্তবর্তী তরুণ ও যুবসমাজ দ্রুত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

​এলাকাবাসীর অভিযোগ, এই দুই ভাইয়ের সক্রিয়তায় কাটাখালী সীমান্ত পয়েন্টটি এখন মাদকের নিরাপদ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় না আনলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।

​এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সীমান্তে মাদক পাচার রোধে নজরদারি জোরদার রয়েছে। নির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে যেকোনো চিহ্নিত মাদক কারবারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

​মাদকমুক্ত এলাকা গড়তে বক্তার আহমেদের দুই ছেলে শাকিল ও সেলিম সিন্ডিকেট ভেঙে দিয়ে যৌথ বাহিনীর জরুরি অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন হোয়াইক্যং ১ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক সমাজ।


More News Of This Category