হবিগঞ্জ পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদের
খাদ্য সামগ্রী বিতর
মোঃ আজিজুল ইসলাম হৃদয়
ব্যুরো চীপ হবিগঞ্জ
হবিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বিশিষ্ট সমাজকর্মী সৈয়দ মুশফিক আহমেদ। তিনি শুক্রবার ও শনিবার বিকেলে হবিগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত দানিয়ালপুর. গরু বাজার নদীর পাড় বন্যাত মানুষদের বাড়ি ঘর পরিদর্শন করেন। এ সময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং প্রায় ৩শতাধিক নারী পুরুষের মাঝে চাউল.ডাইল.তৈল পেয়াজ. আলু.লবন.খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় স্বেচ্ছাসেবকদলের জেলা আহবায়ক ও হবিগঞ্জ পৌর সভার মেয়র প্রার্থী সৈয়দ মুশফিক আহমেদ বলেন সামাজিক দায়বদ্ধতা ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অংশ হিসেবেই আমার এই আয়োজন। অতীতেও আমি দলীয় কর্মকান্ড চালিয়ে যাওয়ার পাশাপাশি মানুষের সুখ দুঃখে পাশে ছিলাম। এখনো মানুষের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন-বিপদগ্রস্ত মানুষের পাশে থাকাই রাজনীতির প্রকৃত সংজ্ঞা জনকল্যাণে কাজ করার উদ্দেশ্যেই আমার রাজনীতিতে আমার পদাপর্ণ। মানুষের প্রত্যাশা পূরণই হোক আমাদের সকলের রাজনীতি। এ সময় আরও উপস্থিত থাকেন স্থানীয় মুরুব্বীয়ানসহ স্বেচ্ছাসেবকদলের নেতা- মোঃ সারাজ. উজ্জ্বল. তাজুল.২নং ওয়ার্ড বি এন পির যুগ্ন সাধারণ সম্পাদক – গোলাপ খাঁন.পৌর কৃষক দলের নেতা জুয়েল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।