বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

সুপ্রিম কোর্টের রায়ে সত্যের জয় হয়েছে: হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সুপ্রিম কোর্টের রায়ে সত্যের জয় হয়েছে: হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

মানবাধিকার সংস্থা হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল (নিক নেম: হিউম্যান এইড ইন্টারন্যাশনাল)-এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, “সত্যের জয় হয়েছে।”

তিনি বলেন, গত ৯ বছর ধরে তিনি সংস্থাটির প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং সংস্থার গঠনতন্ত্রে এর নিক নেম হিসেবে “হিউম্যান এইড ইন্টারন্যাশনাল” উল্লেখ রয়েছে।

সেহলী পারভীন দাবি করেন, কিছু স্বার্থান্বেষী ব্যক্তির লোভ ও ষড়যন্ত্রের কারণে সংস্থার মহাসচিব পদ নিয়ে বারবার বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে তিনি কাউকে ব্যক্তিগতভাবে অভিযুক্ত করার চেষ্টা করেননি। তাঁর ভাষ্য, “যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের অনেককেই আমি মানবাধিকার বিষয়ে কাজ করার শিক্ষা দিয়েছি।”

তিনি জানান, মানবাধিকার খাতে তাঁর প্রায় ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে। তাঁর দাবি অনুযায়ী, হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০১৮ সালে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর ছাড়পত্র এবং জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের নিবন্ধন (নং: S-12847) লাভের মাধ্যমে। এর আগে ২০১৬ সালে নিবন্ধনের কার্যক্রম শুরু হয় এবং ২০১৪ সালে সংস্থাটির নাম জয়েন্ট স্টক থেকে ক্রয় করা হয়েছিল।

সেহলী পারভীনের ভাষ্য অনুযায়ী, সংস্থার সহকারী মহাসচিব অ্যাডভোকেট নাসির উদ্দিন দায়ের করা একটি মামলায় হাইকোর্ট বিভাগের রায়ে উল্লেখ করা হয়েছে যে, সংস্থার সূচনালগ্ন থেকেই তিনি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

স্বাক্ষর জালিয়াতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কিছু ব্যক্তি তাঁর স্বাক্ষর জাল করে তাঁকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে দেখিয়ে নিজেদের মহাসচিব দাবি করেছেন। তবে তাঁর দাবি, সিআইডির তদন্ত প্রতিবেদনে প্রমাণিত হয়েছে যে তিনি কখনো কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি এবং তিনিই সংস্থাটির প্রতিষ্ঠাতা মহাসচিব।

তিনি আরও বলেন, “আমি অতীতেও মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছি, এখনও করছি। ভবিষ্যতে এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হবে।”

এদিকে, সেহলী পারভীনের সমর্থক ও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মীরা সুপ্রিম কোর্টের এই রায়কে সংস্থার আইনি বৈধতা, স্বচ্ছতা ও সাংগঠনিক নেতৃত্বের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে অভিহিত করেছেন।

উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত বিষয়গুলো সেহলী পারভীনের বক্তব্য ও দাবির ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।


More News Of This Category