বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

সাজা এড়াতে ১২ বছর পলাতক, অবশেষে ধরা॥ এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)

Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সাজা এড়াতে ১২ বছর পলাতক, অবশেষে ধরা॥

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অর্থ আত্মসাতের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মুর্শেদ খাদেম ১২ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন।
রাতে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার মুর্শেদ খাদেম কোনাপাড়ার প্রয়াত ফরিদ মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, ২০১২ সালে ইট দেওয়ার শর্তে উপজেলার হরলাল দেবনাথের কাছ থেকে স্ট্যাম্পে লিখিত দিয়ে সাড়ে ৩ লাখ টাকা গ্রহণ করেছিলেন মুর্শেদ খাদেম। টাকা গ্রহণের পর ইট না দিয়ে হরলাল দেবনাথের সাথে নানা ধরনের তালবাহানা করতে থাকেন মুর্শেদ। এক পর্যায়ে এলাকা থেকে লাপাত্তা হয়ে যান। বাধ্য হয়ে ২০১৩ সালে হরলাল দেবনাথ মুর্শেদের স্বাক্ষর করা স্ট্যাম্প দিয়ে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন। এ মামলায় ২০১৪ সালে বিজ্ঞ আদালত মুর্শেদ খাদিমকে ৩ বছরের সাজা প্রদান করেন। ৩ বছরের সাজা থেকে নিজেকে রক্ষা করতে মুর্শেদ দীর্ঘ ১২ বছর পালিয়ে থাকেন।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ১০টার দিকে সরাইল থানার পুলিশ উপজেলার শাহজাদাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। দুপুরে মোর্শেদকে আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মুর্শেদকে গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী সরাইল থানার এ.এস.আই আমান উল্লাহ বলেন, একটি মামলায় ১২ বছর আগে মুর্শেদ খাদেম সাজাপ্রাপ্ত হয়ে আত্মগোপনে ছিলেন। তার নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। বুধবার রাতে কৌশলে মুর্শেদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


More News Of This Category