বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ব’লাৎকারের অ’ভিযোগ, গ্রে’ফতার শিক্ষক । লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪

Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ব’লাৎকারের অ’ভিযোগ, গ্রে’ফতার শিক্ষক ।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাটের আদিতমারী উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসায় ১২ বছর বয়সী এক আবাসিক শিশুশিক্ষার্থীকে ব’লাৎকারের অ’ভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত এক শিক্ষককে গ্রে’প্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর ভেলাবাড়ী ইউনিয়নের পশ্চিম ভেলাবাড়ী নামুড়ীর পাড় এলাকার মাদ্রাসাতু তাহফিযীল কুরআন শুদ্দীনিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী ওই শিশুটি গত ২১ জুলাই দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। ওই সময় মাদ্রাসার শিক্ষক মোঃ শাহজালাল হক (২৩), (পিতা- মোঃ মোজাম্মেল হক, গ্রামের বাড়ি সরকারটারী, কচারদ্বারা, নাগেশ্বরী উপজেলার কুড়িগ্রাম জেলায়) মাথা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের বেডের কাছে ডেকে নেন। কিছুক্ষণ পর শিশুটি নিজ বেডে ফিরে যেতে চাইলে শিক্ষক তার মুখ রুমাল দিয়ে চেপে ধরে জোরপূর্বক পা’য়ুপথে ধ’র্ষণ (ব’লাৎকার) করেন। পরে ঘটনাটি কাউকে জানালে ক্ষতি করার ভয়ভীতি দেখিয়ে তাকে চুপ থাকতে বাধ্য করা হয় অভিযোগে বলা হয়।

ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরদিন বাড়ি ফিরে শারীরিক অসুস্থতা ও মানসিক অস্থিরতার মধ্যে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে শিশুটির বাবা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় গেলে অভিযুক্ত শিক্ষককে সেখানে পাওয়া যায়নি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জানান, তিনি ছুটিতে বাড়িতে গেছেন এবং ফিরে এলে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

পরে ২৪ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্ত শিক্ষক মাদ্রাসায় ফিরে এলে মাদ্রাসার সভাপতি মোঃ মোশারফ হোসেনের বাড়ির উঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাক্ষী এবং মাদ্রাসা কর্তৃপক্ষের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ওই সময় তিনি ঘটনার বিষয়টি স্বীকার করেন। পরে ক্ষু’ব্ধ জনতা তাকে মা’রধর করলে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নি’র্যাতন দমন আইনে মা’মলা দায়ের করেন। মা’মলা রুজুর পরপরই পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রে’প্তার করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, “ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।


More News Of This Category