বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

লালমনিরহাটে আসামি ছিনতাইয়ের ঘটনায় র‍্যাবের হাতে ২ হামলাকারী গ্রেপ্তার।

Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

লালমনিরহাটে আসামি ছিনতাইয়ের ঘটনায় র‍্যাবের হাতে ২ হামলাকারী গ্রেপ্তার।

লালমিনরহাট জেলা পতিনিধি
রওশন বাবু। ০১৭২৫১৯২৪২৪

, ২৪ জুলাই, ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১১টার দিকে গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উপজেলার ভোটমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—​মো. জামিনুর রহমান (৪০) — পশ্চিম বেজগ্রাম এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। ​মো. রফিকুল ইসলাম (৪৫) — একই এলাকার মো. ওসমান গণীর ছেলে।

​র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই হাতীবান্ধা থানার এসআই মো. তুহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল অভিযানে যায়। অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি হামিদুল ইসলাম পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।

​পরবর্তীতে জনসম্মুখে তার দেহ তল্লাশির সময় হামিদুল চিৎকার শুরু করলে একদল দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এক পুলিশ সদস্যকে মারধর করে এবং তার কাছে থাকা হ্যান্ডকাফের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এই বিশৃঙ্খলার সুযোগে তারা গ্রেপ্তারকৃত মাদক কারবারি হামিদুলকে ছিনিয়ে নিয়ে যায়।

​এ ঘটনায় গত ১৯ জুলাই হাতীবান্ধা থানার এসআই তুহিন মিয়া বাদী হয়ে সরকারি কাজে বাধা দান ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

​র‍্যাব-১৩ জানায়, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে মামলার এজাহারভুক্ত এই দুই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category