বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হলো ‘উদ্যোক্তা সাইকেল র‍্যালি–২০২৬

Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হলো ‘উদ্যোক্তা সাইকেল র‍্যালি–২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন

ঢাকা | ১০ জুলাই, ২০২৬
প্রচণ্ড বর্ষণ, বৈরী আবহাওয়া ও নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা সাইকেল র‍্যালি–২০২৬’।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই ব্যতিক্রমী আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দেশের তরুণ সমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। পাশাপাশি পরিবেশবান্ধব সাইক্লিং, সুস্বাস্থ্য, জ্বালানি সাশ্রয় এবং নিরাপদ ডিজিটাল উদ্যোক্তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাও ছিল এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

‘আই উদ্যোক্তা’ ও ‘বাংলাদেশ টুরিস্ট সাইক্লিস্ট’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শতাধিক সাইক্লিস্ট অংশ নেন।

প্রবল বৃষ্টির মধ্যেও তরুণ-তরুণীদের প্রাণবন্ত অংশগ্রহণ প্রমাণ করে, স্বপ্ন, সাহস ও ইচ্ছাশক্তির কাছে প্রতিকূলতা কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আই উদ্যোক্তা’র ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনয়শিল্পী ও নাট্যনির্মাতা শংকর সাঁওজাল। বিশেষ অতিথি ছিলেন লেখক, গবেষক ও আর্কাইভস বিশেষজ্ঞ আল আমিন বিন হাসিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ টুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম টুববুস।
উদ্বোধনী বক্তব্যে শংকর সাঁওজাল বলেন, “আজকের বৈরী আবহাওয়ার মধ্যেও সাইক্লিস্টরা প্রমাণ করেছেন শত প্রতিকূলতার মধ্য দিয়েও বিজয় ছিনিয়ে আনা সম্ভব।

সাইকেল একটি পরিবেশবান্ধব বাহন। পরিবেশ রক্ষা, সুস্বাস্থ্য এবং নিরাপদ ভবিষ্যৎ গঠনে সাইক্লিংয়ের বিকল্প নেই। একই সঙ্গে নিরাপদ ব্যবসার জন্য প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশেষ অতিথির বক্তব্যে আল আমিন বিন হাসিম বলেন, দেশের তরুণ-তরুণীরাই জাতির সবচেয়ে বড় সম্পদ। তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং নিরাপদ উদ্যোক্তা তৈরিতে সরকারসহ সংশ্লিষ্ট সকল মহলের আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মো. নজরুল ইসলাম বলেন, “শুধু মূলধন থাকলেই সফল ব্যবসা করা যায় না। সততা, দক্ষতা, ধৈর্য, পরিকল্পনা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমেই সফল উদ্যোক্তা হওয়া সম্ভব। ‘আই উদ্যোক্তা’ দেশের তরুণদের জন্য নিরাপদ ও বৈধ উপায়ে ডিজিটাল ব্যবসা এবং রিসেলিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ ছাড়াই আয়ের সুযোগ তৈরি করছে। প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে আমরা বদ্ধপরিকর।

ব্রেইন অ্যান্ড লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল হোসেন বলেন, হতাশাগ্রস্ত তরুণদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ‘আই উদ্যোক্তা’র বিনামূল্যের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

বুড়িগঙ্গার মঞ্চের জাতীয় কমিটির নির্বাহী সদস্য কামরুল হাসান চৌধুরী বিপু বলেন, দেশে নিরাপদ সাইক্লিং নিশ্চিত করতে পৃথক সাইকেল লেন নির্মাণ এখন সময়ের দাবি। তিনি দ্রুত এ উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ টুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম টুববুস বলেন, প্রয়োজনে সাইকেল, প্রতিবাদে সাইকেল। বাইসাইকেল শুধু দুই চাকার একটি বাহন নয়; এটি পরিবেশ, স্বাস্থ্য, প্রযুক্তি ও সচেতনতার প্রতীক। দেশে প্রথমবারের মতো ‘স্টাইলিস্ট সাইক্লিস্ট’ উদ্যোগের সূচনা করা হয়েছে, যা তরুণদের সাইক্লিংয়ে আরও উৎসাহিত করবে এবং নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে পল্লী ডিজিটাল এগ্রো প্রাইভেট লিমিটেডের মার্কেটিং ম্যানেজার শামীম হোসেনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

র‍্যালিতে অংশগ্রহণকারী সাইক্লিস্টরা নিরাপদ রাইডিং, আকর্ষণীয় সাইক্লিং কৌশল এবং নান্দনিক উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‍্যালিটি দোয়েল চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে প্রায় ১৫০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

আয়োজকদের মতে, এটি শুধু একটি সাইকেল র‍্যালি নয়; বরং পরিবেশ রক্ষা, সুস্বাস্থ্য, নিরাপদ ডিজিটাল উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের উদ্বুদ্ধ করার একটি অনুপ্রেরণামূলক উদ্যোগ। প্রবল বর্ষণের মধ্যেও অংশগ্রহণকারীদের উদ্দীপনা প্রমাণ করেছে দৃঢ় সংকল্প থাকলে কোনো প্রতিকূলতাই অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না।


More News Of This Category