বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline :
মাদ্রাসা অধিদপ্তরের সামনে বদলির জন্য আসা শিক্ষকদের অবস্থান করায় , শতাধিক অসুস্থ* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

রাঙ্গামাটির লংগদুতে ৩৭ বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক” এসএম এরশাদ আলী রাশেদ, লংগদু প্রতিনিধি :

Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

“রাঙ্গামাটির লংগদুতে ৩৭ বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক”

এসএম এরশাদ আলী রাশেদ,
লংগদু প্রতিনিধি :

দেশব্যাপী মাদকের ভয়াবহতা রোধকল্পে এবং বর্তমান সরকারের মাদকবিরোধী কঠোর অবস্থানের প্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালান ও ব্যবহার প্রতিরোধকল্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ৩৭ বিজিবি রাজনগর জোন । সেই ধারাবাহিকতায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)র একটি সফল অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১৭ জুলাই (শুক্রবার) রাত সাড়ে এগারোটায় গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ নামক স্থানে দুইজন মাদক ব্যবসায়ী ইয়াবা বেচাকেনার উদ্দেশ্যে নিজেদের কাছে  মওদুদ  রেখেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহ নেওয়াজ তাসকিন, পিএসসি এর নির্দেশনায় ব্যাটালিয়ন সদর হতে নায়েব সুবেদার মোঃ মাসুদ রানা মৃধা-এর নেতৃত্বে একটি চৌকস টহলদল উক্ত স্থানে অত্যন্ত সতর্কতার সাথে অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, টহল দল অত্যন্ত পেশাদারিত্ব ও তৎপরতার সাথে উক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে  ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। আটককৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
মাদক কারবারিরা হলেন, মোঃ আলী আকবর (৩৭), পিতা- মৃত হায়দার আলী ও অপরজন মোঃ মফিজুল ইসলাম (৪০), পিতা- মৃত আলাউদ্দিন, দুজনই গুলশাখালী ইউরিয়নের রসূলপুর গ্রামের বাসিন্দা।
আটককৃত আসামীদ্বয়কে জব্দকৃত ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লংগদু থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শাহনেওয়াজ তাসকিন, পিএসসি বলেন, মাদকের এই মরণছোবল থেকে দেশকে মুক্ত করতে এবং সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা জাগ্রত। মাদকের ভয়াবহতার বিরুদ্ধে বিজিবির এই কঠোর আভিযানিক ও আপসহীন অবস্থান ভবিষ্যতে আরো দৃঢ় হবে।
#
এসএম এরশাদ আলী রাশেদ
লংগদু রাঙ্গামাটি
০১৮৪০৩৩৯৯২৭


More News Of This Category