বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline :
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।  কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সৌদি রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ: সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতার আশ্বাস ​মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি তিস্তায় অবৈধ পাথর উত্তোলন,নীলফামারীতে ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের সজোরে ধাক্কা: ইজিবাইক চালক নিহত, আহত ৩ ​, আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাসপোর্ট জটিলতা নিরসন ও সেবা সহজীকরণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার শীতলক্ষ্যার পাড়ে*। কলমে/ সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত,

রংপুরে সবুজায়নের অগ্রযাত্রায় এস.এস.এস নিজেস্ব প্রতিবেদকঃ

Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রংপুরে সবুজায়নের অগ্রযাত্রায় এস.এস.এস

নিজেস্ব প্রতিবেদকঃ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং কৃষকদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে রংপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে শাফওয়ান স্বপ্ন যাত্রা সংস্থা-এস.এস.এস-এর অর্থায়নে ১,২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে সংস্থার স্বেচ্ছাসেবক সদস্যরা বিভিন্ন এলাকায় কৃষক, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্থানে চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, ফলজ, বনজ ও ঔষধি গাছ মানুষের অর্থনৈতিক উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নির্মল পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানানো হয়।

শাফওয়ান স্বপ্ন যাত্রা সংস্থা-এস.এস.এস-এর পক্ষ থেকে বলা হয়, পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি নিয়মিত পরিচালনা করা হবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর এমন কার্যক্রম সবুজ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


More News Of This Category