**রংপুরের পীরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭৫,০০০/- টাকার জাল নোটসহ ০২ জন গ্রেফতার।**
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে ১৫ জুলাই, ২০২৬ খ্রি. রাত ০০:৩০ ঘটিকায় রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে পীরগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের প্রজাপাড়া মৌজাস্থ নাটোর সুইট মোড়ে আফরা মোবাইল এন্ড টেলিকম নামক দোকানে অভিযুক্ত ১। মোঃ নুর আলম (৩৭) পিতা-মোঃ আজিজার রহমান ওরফে আইজার, সাং-ওসমানপুর খিয়ারপাড়া (পীরগঞ্জ পৌরসভা), ২। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ আফতাব হোসেন ওরফে আকাশ (১৬) পিতা-মোঃ আশরাফুল ইসলাম, সাং-বড় রাজারামপুর (পশ্চিমপাড়া), ১৩নং রামনাথপুর ইউপি, উভয় থানা- পীরগঞ্জ, জেলা- রংপুরদ্বয়কে গ্রেফতার পূর্বক ১নং অভিযুক্ত মোঃ নুর আলমকে (৩৭) তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গীর ডান কোচ হতে (১) ৫০০/- টাকা মূল্যমানের ৫০ (পঞ্চাশ) টি জাল নোটসহ মোট (৫০০×৫০)=২৫,০০০/- (পঁচিশ হাজার) জাল টাকা এবং ২নং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ আফতাব হোসেন ওরফে আকাশ (১৬) দেহ বিধি মোতাবেক তল্লাশীকালে তার পরিহিত ফুল প্যান্টের ডান পকেট হতে ৫০০/- টাকা মূল্যমানের ১০০ (একশত) টি জাল নোটসহ মোট (৫০০×১০০)=৫০,০০০/- (পঞ্চাশ হাজার) জাল টাকা, সর্বমোট=(৫০০×১৫০)=৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) জাল টাকা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
অতঃপর জব্দকৃত আলামত ও আটককৃতদ্বয়কে পীরগঞ্জ থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি রুজু করা হয়েছে যার মামলা নং-১৪/২২৯, তারিখ-১৫/০৭/২০২৬ খ্রিঃ, ধারা- 25A The Special Powers Act, 1974।